© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য

করোনাভাইরাস : অ্যাজমা রোগীদের যা জানা প্রয়োজন
খবর

করোনাভাইরাস : অ্যাজমা রোগীদের যা জানা প্রয়োজন

নোভেল করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগটির অন্যতম প্রধান উপসর্গ হলো- কফ ও শ্বাসকষ্ট। সাধারণ ঠাণ্ডা বা ইনফ্লুয়েঞ্জার মতোই কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়, শ্বাসকষ্ট দেখা দেয় এবং অনেক সময় কৃত্রিম শ্বাসপ্রশ্বাস গ্রহণের প্রয়োজন পড়ে। ফলে যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, রোগটি তাদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। বিভিন্ন গবেষণা বলছে, যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা অ্যাজমার মতো দুরারোগ্য ব্যাধি রয়েছে, কোভিড-১৯তে আক্রান্ত হলে তাদের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। তবে রোগটি অ্যাজমা রোগীদেরকে কিভাবে প্রভাবিত করবে কিংবা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় কিনা, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

করোনায় আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর প্রয়োজন
খবর

করোনায় আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর প্রয়োজন

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। রাশ টানা যাচ্ছে না এ মহামারির। সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় করোনাভাইরাসের উপসর্গ, পরে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। এই ভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্তদের ভেন্টিলেটরের (কৃত্রিমভাবে স্বাস্থ্য প্রশ্বাস নেয়ার যন্ত্র) মাধ্যমে চিকিৎসা দেয়ার কথা বলছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, যেসব রোগীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়, গলাব্যথা, নিউনোমিয়ার প্রকোপ বেড়ে যায়, রোগীর জীবন যখন সংকটাপন্ন হয়ে পড়ে, তখন তার জন্য ভেন্টিলেটর ব্যবহার করা জরুরি।