© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য

‘কচলে হাত ধুলে স্যানিটাইজারের প্রয়োজন নেই’
খবর

‘কচলে হাত ধুলে স্যানিটাইজারের প্রয়োজন নেই’

করোনাভাইরাসের কবল থেকে নিজেকে ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তার স্বার্থে করণীয় কাজগুলো সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটি হলো- হাত পরিষ্কার রাখা। এই নির্দেশনায় বলা হয়- প্রতিবার বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সময় নিতে হবে কমপক্ষে ২০ সেকেন্ড। বিকল্প হিসেবে ৬০ শতাংশ অ্যালকোহল আছে এমন ‘হ্যান্ড স্যানিটাইজার’ ব্যবহার করতে হবে এবং হাত শুকিয়ে যাওয়া পর্যন্ত হাতে মাখাতে হবে।

ঘরে থাকার সময়টাতে যেভাবে সুস্থ থাকবেন?
খবর

ঘরে থাকার সময়টাতে যেভাবে সুস্থ থাকবেন?

করোনাভাইরাসের কারণে সামনের বেশ কয়টা দিন আমাদের অনেককেই ঘরে বসে কাটাতে হবে। যারা ঘরে বসে কাটাবেন, তারা এই সময়টাকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার কাজে লাগাতে পারেন। শুধু সুস্বাদু খাবারে মনোনিবেশ করবেন না, এই সময় মনকে প্রশিক্ষণ দেয়া এবং সচেতনভাবে অনুশীলন করা প্রয়োজন। আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্যকর জীবনধারাতে ফিরে আসতে হবে এবং স্বাভাবিক ব্যস্ত জীবনকে একটি স্বাস্থ্যকর পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।