খবর
দীর্ঘদিন ধরে ঘরে আটকে থাকা বা সামাজিক বিচ্ছিন্নতার ফলে আমাদের অনেকের মধ্যে একধরণের একঘেয়েমি ও বিষণ্ণতা দেখা দিয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি বা অন্য যেকোনো অবসরে মানুষ এখন পরিবার বা বন্ধুদের নিয়ে আনন্দ ভ্রমণে যেতে উদগ্রীব। অবশ্য অন্যান্য বছরেও শীতকালে আমাদের বেড়ানোর মাত্রা কিছুটা বেড়ে যায়।
আধুনিক পৃথিবীর জটিল সমাজ ব্যবস্থায় আমরা দৈনন্দিন জীবনে নানা ধরণের মানসিক চাপ ও উদ্বেগের সম্মুখীন হয়ে থাকি। নিউ নরমাল বা কোভিড-১৯ মহামারির কালে জীবনযাপনের জটিলতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মানসিক চাপের মাত্রা।