© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তথ্য প্রযুক্তি

পৃথিবীর মতোই বাসযোগ্য গ্রহের সন্ধান
প্রযুক্তি

পৃথিবীর মতোই বাসযোগ্য গ্রহের সন্ধান

বিকল্প বাসযোগ্য গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই। যুগ যুগ ধরে চলছে এই প্রচেষ্টা। কখনো কখনো সম্ভাব্য বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়ার দাবি করে বিজ্ঞানীরা আলোড়ন সৃষ্টি করেন। এখন পর্যন্ত মানুষের বাসযোগ্য গ্রহ একটিই- পৃথিবী। আর এই পৃথিবী এখন করোনা সঙ্কটে। লাখ লাখ মানুষ করোনার কবলে। মৃত্যু মিছিলও বেড়েই চলছে। এরইমধ্যে পৃথিবীর মতো বিকল্প বাসযোগ্য গ্রহ খোঁজার সেই তল্লাশিতে এলো বড়সড় সাফল্য।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা চলতি শতাব্দীতে এক মিটার ছাড়িয়ে যাবে
প্রযুক্তি

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা চলতি শতাব্দীতে এক মিটার ছাড়িয়ে যাবে

জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধারণার চেয়েও দ্রুত বেড়ে যাচ্ছে। জলভাগ প্রসারিত হয়ে ক্রমেই সংকুচিত হচ্ছে স্থলভাগ। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো না হলেও চলতি শতাব্দীর শেষেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার ছাড়িয়ে যাবে। শুক্রবার এ অশনিসংকেত দেন একদল বিজ্ঞানী। খবর এএফপি প্রায় একশরও বেশি শীর্ষ বিশেষজ্ঞের পরিচালিত জরিপে বলা হয়, পৃথিবীর ভূ-ভাগের উষ্ণতা আরও ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে ১ দশমিক ৩ মিটারের বেশি।