© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান ধোকা দিয়ে এখন ক্ষমা চাচ্ছে তাও 'মন গলবে না' তাসনিয়া ফারিণের

ইমরান ধোকা দিয়ে এখন ক্ষমা চাচ্ছে তাও 'মন গলবে না' তাসনিয়া ফারিণের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
অভিনয়ের পাশাপাশি গায়কী ও গানের মাধ্যমে নিজের ছাপ রাখতে শুরু করেছেন তাসনিয়া ফারিণ। গত বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে তাহসানের সঙ্গে তার প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’ ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের নতুন গানের প্রতি আগ্রহ বেড়েছে। অবশেষে ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন গান ‘মন গলবে না’।



গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। ফারিণ জানান, প্রথম গানের পর থেকেই তিনি ভিন্নধরনের গান করতে আগ্রহী ছিলেন। কবির বকুল গানটির কথা পাঠানোর পর ফারিণ ও ইমরান মিলে সুর সংগীত চূড়ান্ত করেন।

এই গানের মাধ্যমে ফারিণ প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে। ভিডিও নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ, যেখানে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান নিজেই। ফারিণ বলেন, গানটি ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন, তাই নিজেই প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে গানটির টিজার প্রকাশিত হয়েছে। ৪ ডিসেম্বর ফারিণ ও ইমরানের ইউটিউব চ্যানেলে পুরো ভিডিও প্রকাশ হবে।

আরপি/টিকে



মন্তব্য করুন