© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই মামলার শুনানিজামিন পাননি সাবেক মেয়র আইভী

জামিন পাননি সাবেক মেয়র আইভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৫ পিএম | ০৪ ডিসেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে দুইটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকার পরও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন। একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাঁকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান এ আইনজীবী।

অ্যাড. আওলাদ আরো বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাঁকে আরো পাঁচ মামলায় জড়ানো হয়, যেগুলোর কোনটাতেই তাঁর নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাঁকে হত্যা করেছে এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছেন। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলেন। এ মামলার এজাহারেও তাঁর নাম নাই।

তার পরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইএ/এসএন

মন্তব্য করুন