© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ এএম | ২৪ জুলাই, ২০২৬
দেশের কয়েকটি অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বৃহস্পতিবার (২৩ জুলাই) আবহাওয়া অফিসের রাত ৯টা থেকে পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
  
এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন