© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করতে শিক্ষকদের প্রতি শিক্ষা বোর্ডের আহ্বান

পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করতে শিক্ষকদের প্রতি শিক্ষা বোর্ডের আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ০৫ জুলাই, ২০২৫

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষকদের কাছ থেকে ...

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত শিক্ষকদের কাছ থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে সংশোধন এবং পরিমার্জনের প্রস্তাব চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা অফিস আদেশে এই প্রস্তাব আহ্বান করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়ে শিক্ষা বোর্ডের অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভুল সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব সংযুক্ত ছক এবং নির্দেশনা মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি এবং সফট কপি [email protected] ইমেইলে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে এই প্রস্তাব আহ্বান করে ঢাকা শিক্ষা বোর্ড।

কেএন/টিকে

মন্তব্য করুন