© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল আরও ১ জনের, শনাক্ত ৮

২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল আরও ১ জনের, শনাক্ত ৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ০৮ জুলাই, ২০২৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরো ৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক চার দুই শতাংশ।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৬৫১ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন নারী ও ১২ জন পুরুষ।

এমআর/টিএ 

মন্তব্য করুন