© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশুলিয়ার ঘটনায় সাবেক এমপিসহ ১৬ জনের বিচার শুরু

আশুলিয়ার ঘটনায় সাবেক এমপিসহ ১৬ জনের বিচার শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ পিএম | ২১ আগস্ট, ২০২৫

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘ...

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে এ দিন সকালে এই মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় আসামি করা হয় ১৬ জনকে। এর মধ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ইএ/এসএন

মন্তব্য করুন